29,185,530 YouTube Subscribers (all languages)

8,057 Success Stories

×

News-Details

news-1

বিএডব্লিউএলএম গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

21 Jul 2026

ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনে জাতীয় পেশাজীবী প্ল্যাটফর্ম গঠনে রাজধানীতে মতবিনিময় সভা হয়েছে।

বাংলাদেশে ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনের বিকাশে সমন্বিত উদ্যোগ জোরদার করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল মেডিসিন (বিএডব্লিউএলএম) গঠন উপলক্ষে রাজধানীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ জুলাই সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারের এটিএম শামসুল হক অডিটোরিয়ামে সভায় চিকিৎসক, পুষ্টিবিদ, গবেষক, স্বাস্থ্যকর্মী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

মূল আলোচনায় অসংক্রামক রোগ প্রতিরোধ, সুস্থ বার্ধক্য এবং জীবনমান উন্নয়নে স্বাস্থ্যকর জীবনধারা, পুষ্টিবিজ্ঞান, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সমন্বিত চিকিৎসাপদ্ধতির ভূমিকা তুলে ধরা হয়।

প্রধান বক্তা অধ্যাপক ড. মজিবুল হক এ খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, গবেষণা ও প্রশিক্ষণ বাড়ানো এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য কার্যকর জাতীয় প্ল্যাটফর্ম গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সংগঠনের কাঠামো, সদস্যপদ, প্রশিক্ষণ, গবেষণা এবং জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে সুপারিশ দেওয়া হয়।

সূত্র: এনটিভি অনলাইন