29,185,530 YouTube Subscribers (all languages)

8,057 Success Stories

×

News-Details

news-1

লাইফস্টাইল মেডিসিনে জাতীয় সংগঠন গঠনের উদ্যোগ

21 Jul 2026

ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনে সমন্বিত পেশাজীবী প্ল্যাটফর্ম গঠনে রাজধানীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনকে জাতীয় পর্যায়ের একটি পেশাজীবী প্ল্যাটফর্মের আওতায় আনতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল মেডিসিন (বিএডব্লিউএলএম) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

২১ জুলাই রাজধানীর সিরডাপের এটিএম শামসুল হক অডিটোরিয়ামে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চিকিৎসক, পুষ্টিবিদ, গবেষক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় বলা হয়, প্রস্তাবিত প্ল্যাটফর্মটি সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সমন্বয় বাড়ানো, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম এগিয়ে নেওয়া, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় এবং জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।

প্রধান বক্তা অধ্যাপক ড. মজিবুল হক অসংক্রামক রোগ প্রতিরোধ, সুস্থ বার্ধক্য ও জীবনমান উন্নয়নে লাইফস্টাইল মেডিসিন, বৈজ্ঞানিক পুষ্টিবিজ্ঞান, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং সমন্বিত চিকিৎসাপদ্ধতির গুরুত্ব তুলে ধরেন। তিনি এ খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন।

সূত্র: Citizen Journal