29,185,530 YouTube Subscribers (all languages)

8,057 Success Stories

×

News-Details

news-1

সুস্থ জাতি গঠনে খাদ্যাভ্যাস ও জীবনধারার গুরুত্বে জোর

27 Jun 2026

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত স্বাস্থ্য সেমিনারে বিশেষজ্ঞরা সুষম খাদ্য, ব্যায়াম ও প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেন।

সুস্থ, সচেতন ও উৎপাদনশীল জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক সক্রিয়তা এবং প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবার বিকল্প নেই বলে মত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

২৭ জুন রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) অনুষ্ঠিত ‘সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারা: রোগমুক্ত সুস্থ জীবনের চাবিকাঠি’ শীর্ষক সেমিনারে এসব বিষয় আলোচনা হয়। আমেরিকান ওয়েলনেস সেন্টার এ আয়োজন করে।

প্রধান আলোচক প্রফেসর ড. মজিবুল হক বলেন, হৃদরোগ, স্ট্রোক ও ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক সুস্থতার দিকে নজর দেওয়া জরুরি।

তিনি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক চাপ ও শারীরিক নিষ্ক্রিয়তাকে রোগ বৃদ্ধির বড় কারণ হিসেবে উল্লেখ করেন। পুষ্টিবিজ্ঞান, জীবনধারা পরিবর্তন ও ইন্টিগ্রেটিভ চিকিৎসাপদ্ধতির সমন্বিত প্রয়োগে দীর্ঘমেয়াদি রোগ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে বলেও তিনি জানান।

সেমিনারে আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মো. মাহবুবুল হক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের অতিথি ও অংশগ্রহণকারীরা স্বাস্থ্যশিক্ষা ও জীবনধারাভিত্তিক উদ্যোগ চালু রাখার প্রয়োজনীয়তার কথা বলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির হেলথ সায়েন্স বিভাগে অধ্যাপক হিসেবে যোগদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ড. মজিবুল হককে সম্মাননা দেওয়া হয়।

সূত্র: জাগো নিউজ